ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

মাদক উদ্ধারে ঢাকা জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হলেন এসআই আব্দুল আজিজ

প্রতিনিধির নাম :

আলমাস হোসেনঃ ঢাকা জেলা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন সময় চাঞ্চল্যকর মামলা ডিটেকশনের জন্য চতুর্থ বারের মত শ্রেষ্ঠ ডিবি পুলিশের কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল আজিজ। সেপ্টেম্বর মাসের সেরা মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। গত বৃহস্পতিবার সকালে ঢাকার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্সে ঢাকা জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম (সেবা) পিপিএম।
ঢাকা জেলা পুলিশ প্রতি মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা থেকে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ ভূমিকা পালন করায় গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তাকে শ্রেষ্ঠ অফিসারের সম্মানে ভূষিত করা হলো। এছাড়া ঢাকা জেলায় কর্মরত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার।
পুরস্কারে ভূষিত হয়ে এসআই আব্দুল আজিজ বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছেন জেলার পুলিশ সদস্যরা। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসে তিনি জেলায় সর্বোচ্চ পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করেন। তাকে জেলার শ্রেষ্ঠ এই পুরস্কারে ভূষিত করায় তিনি পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই সম্মাননা ভবিষ্যতেও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন সহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনতে আরো বেশি অনুপ্রাণিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগেও তিনবার বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও জেলায় সর্বোচ্চ পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এবং জেলা গোয়েন্দা পুলিশের শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করেন ডিবি পুলিশের এই চৌকস কর্মকর্তা। সভায় এসময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুম আহমেদ ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার নাসিম রনি, সহকারী পুলিশ সুপার (শিল্পাঞ্চল) তাহমিদুল ইসলাম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম সহ সিনিয়র পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
৫ বার পঠিত হয়েছে