ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

মার্কিন সামরিক একাডেমিতে বাড়ছে যৌন নির্যাতন

প্রতিনিধির নাম :

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমিগুলোতে যৌন নির্যাতনের হার গত বছর থেকে প্রায় ২৫ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য জানানো হয়। খবর ভয়েস অফ আমেরিকার।

যুক্তরাষ্ট্রের মার্কিন সেনা একাডেমিগুলো হলো নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্ট, ম্যারিল্যান্ডের দ্য নাভাল একাডেমি এবং কলোরাডোর দ্য এয়ারফোর্স একাডেমি। যুক্তরাষ্ট্রে দুই বছর পর পর তিনটি সেনা একাডেমি থেকে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী বের হন।

পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়, ২০১৮-১৯ সালে ৩টি সামরিক একাডেমি থেকে ১৪৯টি যৌন নির্যাতনের মামলা পাওয়া গেছে। যা এর আগের বছর ছিল ১১৭টি। প্রতিবেদনে বলা হয়, ওয়েস্ট পয়েন্ট একাডেমি থেকে যৌন নির্যাতনের ৫৭ টি মামলা, ম্যারিল্যান্ডের দ্য নাভাল একাডেমি থেকে ৩৩টি যৌন নির্যাতনের মামলা এবং কলোরাডোর এয়ারফোর্স একাডেমি থেকে ৪০ টি যৌন নির্যাতনের মামলা পাওয়া গেছে।

এই বিষয়ে অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা ডন ক্রিস্টটেনসেন বলেন, এই রিপোর্ট আমরা ইতিমধ্যে যা জানি সেটিরই প্রতিচ্ছবি। ডন ক্রিস্টটেনসেন অভিযোগ করেন, দক্ষ হাতে পেন্টাগন এটি নিয়ন্ত্রণ করছে না বলেই এমন ঘটনা বাড়ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
২৩ বার পঠিত হয়েছে