ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ‘একমুখী হামলাকারী ড্রোন’ কেনার পরিকল্পনা নিউজিল্যান্ডের সামরিক বাহিনীর Logo দিনাজপুরে কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার Logo জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি Logo মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির Logo দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo পাকিস্তান দলে যোগ দিচ্ছেন শফিক ও শাকিল Logo স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

মার্সেল পণ্যে কিনলেই নিশ্চিত ক্যাশ ভাউচার

প্রতিনিধির নাম :

ঢাকা: ডিজিটাল রেজিস্ট্রেশন ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছে মার্সেল। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতাকে মার্সেল পণ্য কিনে মোবাইল ফোনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ক্রেতার মোবাইলে ক্যাশ ভাউচারের ম্যাসেজ চলে যাবে। এ প্রক্রিয়ায় সর্বনিম্ন ৩০০ থেকে এক লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার পাবেন গ্রাহক। দশ হাজার বা তারচেয়ে বেশি মূল্যের পণ্য কিনলেই এই সুবিধা পাবেন ক্রেতা। ৮ অক্টোবর থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অফার।

মার্সেল কর্তৃপক্ষ জানায়, অনলাইনে ক্রেতাদের দোরগোড়ায় আরো দ্রুত ও উত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে দেশব্যাপী এ কার্যক্রমে ক্রেতাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ উৎসাহিত করতে নিশ্চিত ক্যাশ ভাউচার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এর আওতায় পণ্য রেজিস্ট্রেশনে ক্রেতাদের প্রতিদিন সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার দেয়া হবে।
রোববার (৮ অক্টোবর) রাজধানীতে মার্সেলের করপোরেট হেড অফিসের কনফারেন্স রুমে আয়োজিত ‘ডিক্লারেশন প্রোগ্রাম’- এ এসব সুবিধার ঘোষণা দেন মার্সেলের কর্মকর্তারা।

‘ডিক্লারেশন প্রোগ্রামে’ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মফিজুর রহমান, মার্সেলের অ্যাডিশনাল ডিরেক্টর ও বিপণন বিভাগ উত্তর জোনের প্রধান মোশারফ হোসেন রাজীব, ডেপুটি ডিরেক্টর  ও বিপণন বিভাগ দক্ষিণ জোনের প্রধান ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মোশারফ হোসেন রাজীব জানান, পণ্য কেনার পর তা রেজিস্ট্রেশন করতে ক্রেতাদের মধ্যে এক ধরনের অনীহা কাজ করে। তাই রেজিস্ট্রেশন ক্যাম্পেইনে ক্রেতার অংশগ্রহনকে উদ্বুদ্ধ করতে নিশ্চিত ক্যাশ ভাউচারের সুবিধা দেয়া হচ্ছে। এতে করে একদিকে মার্সেল পণ্যের প্রতি গ্রাহকের আস্থা আরো বাড়বে; অন্যদিকে বিক্রয়োত্তর সেবা অন লাইনের আওতায় আসার মাধ্যমে ক্রেতাকে আরো দ্রুত উত্তম সেবা সম্ভব হবে।

ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন বলেন, ‘অনেকেই পণ্য কেনার পর গ্যারান্টি কার্ড হারিয়ে ফেলেন। এতে করে সার্ভিসের ক্ষেত্রে ওই ক্রেতা বিভিন্ন সমস্যায় পড়েন। এই মার্সেল পণ্য কেনার সঙ্গে সঙ্গেই নিবন্ধন করতে হবে। এতে করে গ্রাহকের নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বর মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হবে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো প্রান্তে মার্সেলের সার্ভিস সেন্টার থেকে সার্ভিস পাওয়া যাবে।’

মফিজুর রহমান বলেন, দেশের সকল মার্সেল পরিবেশকদের কাছ থেকে পণ্য কেনার সময়ই রেজিস্ট্রেশন করা হচ্ছে। এর ফলে গ্রাহক অনলাইনে বিক্রয়োত্তর সেবা চাইতে পারবেন। অনলাইনে জানতে পারবেন পণ্যটি কোন পর্যায়ে আছে, কখন ডেলিভারি দেয়া হবে ইত্যাদি।

তিনি আরো জানান, রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে ক্রেতার মোবাইল নাম্বারে ক্যাশ ভাউচারের পরিমান সম্পর্কিত একটি এসএমএস বা ম্যাসেজ যাবে। সংশ্লিষ্ট ক্রেতা প্রাপ্ত ক্যাশ ভাউচারের সমমূল্যের মার্সেল পণ্য কিনতে পারবেন। বেশি মূল্যের পণ্য কিনলে ক্যাশ ভাউচারের মূল্যের সঙ্গে সমন্বয় করতে পারবেন।

এস এম জাহিদ হাসান বলেন, দেশের ডিজিটাল সেবা খাতকে আরো একধাপ এগিয়ে নিতেই ডিজিটাল ক্যাম্পেইন এবং প্রায় তিন মাসব্যাপী নিশ্চিত ক্যাশ ভাউচারের উদ্যোগ। এর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল সেবার পাশাপাশি পণ্য নিয়ে তাদের সুচিন্তিত মতামতও জানা যাবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
১২ বার পঠিত হয়েছে