1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

মিথিলার মুখোমুখি হচ্ছেন দুই সিঁথি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে বাংলাভিশনের ‘আমার আমি’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শোবিজ অঙ্গনের অনেক জনপ্রিয় তারকাকেই দেখা গেছে এই অনুষ্ঠানে। মিথিলার সঙ্গে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠেছেন তারা। এবার এই আড্ডায় মিথিলার মুখোমুখি হবেন এই সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী সিঁথি সাহা ও অবন্তী সিঁথি। মিথিলা নিজেই বিষয়টি জানিয়েছেন। শিগগিরই তাদের নিয়ে সামনের নতুন কোনো পর্বে হাজির হবেন তিনি।

অবন্তী ও সিঁথি সাহার সঙ্গে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে মিথিলা লিখেছেন, ‘আমার আমি অনুষ্ঠানে শিগগিরই আমার সঙ্গে হাজির হবেন এই সময়ের দুই শিল্পী সিঁথি সাহা ও অবন্তী সিঁথি। বাংলাভিশনে প্রতি শনিবার রাত ৯টায় প্রচার হয় অনুষ্ঠাটি।’

নিজের কাজের বাইরেও প্রেম-বিয়ে এসব বিষয় নিয়ে বেশ কিছুদিন থেকে আলোচনায় মিথিলা। গত ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর আবারও শোবিজে নিয়মিত হচ্ছেন মিথিলা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews