1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানি ও জায়গা দখল চেষ্টার অভিযোগ এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মির্জাপুরে ৫২ ডেঙ্গু রোগী শনাক্ত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

মির্জাপুরে যেসব ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন তাদের অধিকাংশ রাজধানী ঢাকা থেকে এসেছেন। এ উপজেলায় ৫২ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে চিকিৎসক-শিক্ষক রয়েছেন। বৃহস্পতিবার বিভিন্ন এলাকা, ক্লিনিক-হাসপাতাল এবং কুমুদিনী হাসপাতালে খোঁজ নিয়ে দেখা গেছে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে।

কুমুদিনী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু জ্বর প্রথমে রাজধানী ঢাকায় দেখা দিলেও এখন মফস্বলে ছড়িয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে এখন পর্যন্ত ৫২ জন রোগী ডেঙ্গু রোগী পাওয়া গেছে। যারা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন তাদের বেশির ভাগ রোগী রাজধানী ঢাকা থেকে আসা।

কুমুদিনী হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের বিভিন্ন ওয়ার্ডে মশারির ভিতরে রেখে চিকিৎসা সেবা চলছে। হাসপাতালের বর্হিবিভাগ ও ভিতরে রোগী ও স্বজনদের উপচেপরা ভিড় দেখা গেছে। রোগীদের মধ্যে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী এবং এক স্কুলশিক্ষক রয়েছেন।

কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন ও শিশু বিভাগের ডা. ফাতেমা মকবুল বলেন, ডেঙ্গু রোগীদের সঠিক ভাবে চিকিৎসা দিতে চিকিৎসক, নার্সরা একযোগে কাজ করে যাচ্ছেন। কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এমএ হালিম বলেন, হাসপাতালের পক্ষ থেকে রোগীদের সেবা দেওয়ার জন জরুরিভাবে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য এবং জনসাধারণ যাতে সু-চিকিৎসা পান সেজন্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সরকারি হাসপাতালের চিকিৎসকদের সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews