ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

ম্যানসিটিকে গুঁড়িয়ে লিভারপুলের দুর্দান্ত জয়

প্রতিনিধির নাম :

ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লিভারপুল।

এদিন ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই সিটির জালে বল জড়িয়ে দেন লিভারপুলের ফ্যাবিনহো। গোলপোস্টের ২৫ গজ দূরে থেকে নেওয়া তার শট ঠেকাতে পারেননি সিটি গোলরক্ষক ক্লদিও ব্র্যাভো। তবে গোলের বাঁশি বাজানোর আগে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের বিপক্ষে হ্যান্ডবলের অভিযোগে ভিডিও রেফারির (ভিএআর) সহায়তা নেন রেফারি।
ম্যানচেস্টার সিটির আধিপত্য থাকলেও আক্রমণে দুর্দান্ত ছিল লিভারপুল। এর স্বাক্ষর রেখে প্রথম গোলের ৬ মিনিট পরেই অ্যান্ড্রু রবার্টসনের ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন স্বাগতিক দলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

সিটির ব্যর্থতার মাঝেই উল্টো ব্যবধান আরও বাড়িয়ে দেন লিভারপুলের সাদিও মানে। দ্বিতীয়ার্ধের বিরতির ৬ মিনিট পর জর্ডান হেন্ডারসনের নিখুঁত পাসে বিভ্রান্ত ব্র্যাভোকে পরাস্ত করেন সেনেগালিজ ফরোয়ার্ড।

শেষ বাঁশি বাজার ১২ মিনিট আগে এক গোল শোধ করেন বের্নান্দো সিলভা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির চেয়ে ঠিক ৮ পয়েন্ট এগিয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
২০ বার পঠিত হয়েছে