ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

যমুনায় বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ হবে: রেলমন্ত্রী

প্রতিনিধির নাম :

মার্চে জাতির পিতার জন্মশত বার্ষিকীতে যমুনায় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশ দিয়ে আরেকটি রেল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই সেতু নির্মাণে টেন্ডারসহ যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। অপেক্ষা শুধু নির্মাণ কাজ শুরুর।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় ও রেল স্টেশনসহ আশপাশের এলাকা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন। যা ৪ বছরের মধ্যে শেষ হবে।

তিনি আরো বলেন, সবাইকে রেল সেবার আওতায় আনার জন্য কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের যাত্রীদের ঢাকার সঙ্গে যোগাযোগে দুর্ভোগ কমাতে সিরাজগঞ্জ হতে বগুড়ায় সরাসরি রেল লাইন নির্মাণ করা হবে। এ কাজও দ্রুতই শুরু করবে সরকার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
১৩ বার পঠিত হয়েছে