1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের গরমে সুস্থ থাকতে জেনে নিন শসা খাওয়ার সঠিক পদ্ধতি সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

যেখানে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

ক্ষুধা দূর করার ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এবারে বিশ্বের ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৮তম। তবে গত বছরের চেয়ে দুই ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। গত বছরে বাংলাদেশের অবস্থান ছিল ৮৬ তম। চলতি বছরের বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারতের অবস্থান ১০২তম আর পাকিস্তান ৯৪তম। বৈশ্বিক ক্ষুধা সূচক-২০১৯তে এ তথ্য মিলেছে।

খাদ্যনিরাপত্তা–বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও জার্মানভিত্তিক সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে। বিশ্বের ১১৭টি দেশের ওপর গবেষণা চালিয়ে মঙ্গলবার এই তালিকা প্রকাশ করা হয়।

অপুষ্টি, ৫ বছরের কম বয়সীদের মধ্যে কম ওজনের শিশু, ৫ বছরের কম বয়সীদের মধ্যে কম উচ্চতার শিশু, ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যু- এই চারটি মাপকাঠির উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। তালিকার ৬৬তম অবস্থানে শ্রীলংকা। এরপরে মিয়ানমারের অবস্থান ৬৯তম। এছাড়া নেপাল রয়েঠে ৭৩তম স্থানে।

বৈশ্বিক ক্ষুধা সূচক-২০১৯তে সবচেয়ে ভালো অবস্থানে থাকা দেশগুলো হলো- বেলারুস, বসনিয়া, চিলি ও কোস্টারিকা। আর চরম ক্ষুধার মধ্যে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে- মধ্য আফ্রিকা, মাদাগাস্কার, ইয়েমেন ও চাদ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews