ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

রাবি প্রশাসনকে ‘অবাঞ্চিত’ ঘোষণা

প্রতিনিধির নাম :

রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের ‘জয় হিন্দ’ শ্লোগান ও উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মাদ জাকারিয়ার নিয়োগ দুর্নীতির ‘ফোনালাপ’ ফাঁসের ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবার অবাঞ্চিত ঘোষণা করলো শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে বর্তমান উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মাদ জাকারিয়াকে লাল কার্ড প্রদর্শন করে এ ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী ও রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ অন্তর বলেন, ‘দুর্নীতিগ্রস্ত এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপসরণের দাবিতে আমরা যে আন্দোলন করছি, তা অব্যহত থাকবে। বর্তমান প্রশাসন যেসব দুর্নীতি করছে, আমরা সেই সব দুর্নীতির বিষয়ে উপাচার্যের কাছে জবাব চেয়েছিলাম। কিন্তু তিনি কোনো জবাব না দিয়ে, শিক্ষার্থীদের অধিকার ও এখতিয়ার সম্পর্কে আমাদের জ্ঞান দিয়েছেন। আমরা জানতে চাই, এই বিশ্ববিদ্যালয় কার টাকায় চলে, এই বিশ্ববিদ্যালয় কার জন্য? তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে যে দুর্নীতি করছে, তা মেনে নেয়া সম্ভব নয়। তাই আমরা এই প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে অবাঞ্চিত ঘোষণা করছি।’এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ। বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন। এছাড়াও একই সময়ে ও স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে দুর্নীতিবাজ অ্যাখ্যা দিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
১৩ বার পঠিত হয়েছে