ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১

প্রতিনিধির নাম :

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরির আঘাতে মো. মানিক মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার রায়পুরার মাহমুদপুর গ্রামের ঈদগাঁ সংলগ্ন ব্রীজের ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের স্ত্রী জাহেদা বেগম ৫ জনের নাম উল্লেখ করে ও অঞ্জাতনামা ৬ থেকে ৭ জনকে আসামী করে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় মামলার এজাহারনামীয় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মানিক মাহমুদপুর গ্রামের মৃত মুনতাজ মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলো, মাহমুদপুর গ্রামের ইব্রাহিম হাজী ও তার ছেলে মাসুদ। আর তদন্তের স্বার্থে বাকি আসামীদের নাম জানায়নি পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশি মো. ইব্রাহিম হাজীসহ আরো কয়েকজনের সঙ্গে বিরোধ দেখা দেয় নিহত মানিক মিয়ার। এরই জের ধরে রবিবার রাতে স্থানীয় হাসিমপুর মৌলভীবাজার থেকে ছেলে রাজিবকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে মাহমুদপুর ব্রীজের ওপর এসে পৌঁছালে ইব্রাহীম তাঁর লোকজন নিয়ে মানিক ও তার ছেলে রাজিবকে চারদিক থেকে ঘিরে ফেলে। ওই সময় ইব্রাহীম হাজীর ছেলে মাসুদ ছুরি দিয়ে মানিকের পেটে আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি নিচে পড়ে যান। পরে ছেলে রাজিব দৌঁড়ে গিয়ে বাড়ির লোকজনকে খবর দিলে তাঁরা এসে আহত অবস্থায় মানিককে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মানিককে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাজিব বলেন, আমি বাবাকে নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে মাহমুদপুর ব্রীজের ওপর এসে পৌঁছানোর পর ইব্রাহীম হাজী তার ছেলে মাসুদ ও বাদলসহ আরো ৮জন লোক আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তখন মাসুদ আমার বাবার পেটে ছুরি দিয়ে আঘাত করে। তবে অন্ধকার থাকায় ওই সময় তিনজন ছাড়া বাকি লোকদের চিনতে পারিনি।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা. লায়লা ইয়াছমিন বলেন, রাতে মানিককে রক্তাক্ত অবস্থায় তাঁর স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

রায়পুরা থানার উপ-পরিদর্শক দেব দুলাল বলেন, এ ঘটনায় সোমবার সকালে এজাহারনামীয় আসামী ইব্রাহিম হাজী ও তার ছেলে মাসুদকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিহতের মরদেহ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
১৮ বার পঠিত হয়েছে