ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

রিফাত হত্যা মামলায় ১০আসামির বিরুদ্ধে চার্জ গঠন

প্রতিনিধির নাম :

বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে আজ চার্জ গঠন করছে আদালত।

বরগুনা জেলা ও দায়রা জজ মো.আছাদুজ্জামানের আদালতে আজ বুধবার অভিযোগের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আগামী ৮ জানুয়ারি মামলার স্বাক্ষ্য গ্রহণ শুরু হবে।

গত ২ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।

চার্জশিটভুক্ত আসামিরা হচ্ছে- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

এছাড়া এই মামলায় শিশু অপরাধী হিসেবে চার্জশিটভূক্তরা হচ্ছে- রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ ওরফে রায়হান (১৬), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), মো. নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবন (১৬)।

মামলার আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন,এ মামলার প্রাপ্তবয়স্ক আসামী মুছা বন্ড এখনো গ্রেফতার হয়নি। কিশোর আসামি প্রিন্স মোল্লা হাইকোর্টের নির্দেশে জামিনে আছে। এছাড়াও নিহত রিফাতের স্ত্রী ও আসামি আয়শা সিদ্দিকা মিন্নিও হাইকোর্টের নির্দেশে জামিনে আছে।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ওই দিনই রিফাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
১৮ বার পঠিত হয়েছে