ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

লামায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পাউবো’র কারিগরী কমিটি

প্রতিনিধির নাম :

অনুপম বড়–য়া, বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় মাতামুহুরী নদী ভাঙ্গন রোধে ডিপিপি প্রণয়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কারিগরী কমিটি মাতামুহুরী নদীর লামা পৌরসভা ও রূপসীপাড়া ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। জানাযায়, লামা পৌরসভাসহ গুরুত্বপূর্ন কয়েকটি এলাকা ভাঙ্গন, জলাবদ্ধতা রোধসহ মাতামুহুরী নদীর প্রাকৃতিক গতিপ্রবাহ রক্ষার উদ্যোগ গ্রহন করেছেন পানি উন্নয়ন বোর্ড। নদীর পানি প্রবাহের ধরণ, বাস্তবতা, ছড়া-খাল ও শাখা খালের অবস্থা-অবস্থান, নদীর নাব্যতা ইত্যাদি বিষয়ে সরেজমিন পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের একটি টিম। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে মাতামুহুরী নদী ও নদীর ভাঙ্গন কবলিত বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর প্রকৌশলীরা। লামা পৌর মেয়র মো: জহিরুল ইসলাম, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন ও রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা সম্ভাব্য ডিপিপি প্রাক্কলন প্রতিনিধি প্রকৌশলীদলকে ক্ষতিগ্রস্থ ভাঙ্গন কবলিত স্থানগুলো পরিদর্শন করান। পরিদর্শন দলে ছিলেন, পরিচালক পরিকল্পনা-১, পাউবো কারিগরী কমিটির সদস্য ড. শ্যামল চন্দ্র দাশ, প্রধান পানি ব্যাবস্থাপনা দপ্তর পাউবো উপ- প্রধান (সমাজ বিজ্ঞান) সালমা বেগম, উপ-প্রধান মৎস্য পরিকল্পনা-৩ কারিগরী কমিটির সদস্য রহমত আলী ও পাউবো বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা জানায়, নদীর ভাঙ্গন রোধ ও জলাবদ্ধতা নিরসন শহর পয়েন্টে নদীর প্রায় পাঁচশ মিটার ড্রেজিং প্রকল্প থাকতে পারে। নদীতে সংযোগ ছড়া, নালা বা শাখা খালের অবস্থা, পানি প্রবাহ পর্যবেক্ষণ করে, সেসব পয়েন্ট গুলোতেও কিছু করতে হবে। নদীর পূর্বাবস্থা ফিরিয়ে আনার প্রসঙ্গে প্রকৌশল দল জানান, ড্রেজিং এর মাধ্যমে কিছুটা সম্ভব। তবে স্থানীয়রা জমি নিয়ে আপত্তি না দিলে, নদীর দৃশ্যমান কাঠামো ঠিক রেখে ব্লক ও বেড়িবাধ নির্মান, আরসিসি ওয়াল দিয়ে ভাঙ্গন রোধ করা সম্ভব। পৌর শহরের পাশ ঘেষে প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ও শহর রক্ষার পাশাপাশি শহরে প্রবেশের বিকল্প একটি সড়ক হবে। এছাড়া নদীর পূর্বতীরে শহর ঘেষে পশ্চিম পাশে একটি নান্দঁনিক পর্যটন স্পট গড়ে উঠবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
৮ বার পঠিত হয়েছে