ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

শীতের দুর্ভোগ বাড়িয়ে দিল বৃষ্টি

প্রতিনিধির নাম :

মধ্যরাত থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি; রাত বাড়ার সঙ্গে সঙ্গে একটু করে বাড়লেও সকালে এসে বেড়েছে আরও, এই বৃষ্টিতে বাড়িয়ে দিয়েছে ঠান্ডাকবলিত মানুষের দুর্ভোগ।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেই বৃষ্টির খবর পাওয়া গেছে। এর সঙ্গে রাত থেকে শীতও পড়ছে গত কয়েকদিনের তুলনায় বেশি। এর মধ্য দিয়ে আবহাওয়া অধিদফতরের আরেকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাসের দিকেই এগিয়েছে দেশ।

রাজধানী ঢাকায় শুক্রবার সকালে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন রাস্তাঘাট কিছুটা ফাঁকাই ছিল। তবে ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে বেড়েছে সময়; কর্মব্যস্ত মানুষ ছুটছেন বিভিন্ন স্থানে। এতেই দুর্ভোগে পড়তে হচ্ছে।

ঢাকার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষ যারা খোলা আকাশের নিচে রাত কাটান তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি। বৃষ্টিতে জমেছে কাদাপানি। চলতে ফিরতে গণপরিবহনের সুবিধা কিছুটা কমে যাওয়ায় রিক্সাসহ কিছু পরিবহনের ভাড়া বেড়েছে।

সরেজমিনের কারওয়ানবাজার, শাহবাগ, ধানমন্ডি, মিরপুর, গুলশান, সদরঘাট, নিউমার্কেটসহ বিভিন্ন স্থানে মানুষের এমন দুর্ভোগের চিত্র দেখা গেছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, এই বৃষ্টিপাত চলবে আগামী রোববার পর্যন্ত। এতে তাপমাত্রা আরো কমে শীত বেশি অনুভূত হতে পারে। এছাড়া চলতি মাসের মাঝামাঝি ও শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে দেশ। ঢাকায় যা মাঝারি আকারে হতে পারে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
১৪ বার পঠিত হয়েছে