ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

শুক্রবার আসছে ‘লিডার’ সিনেমার ফার্স্টলুক

প্রতিনিধির নাম :

 বিনোদন ডেস্ক: ঘোষণার শুরু থেকে আলোচনায় থাকা ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘লিডার আমি বাংলাদেশ’ এর ফার্স্টলুক আসছে। শুক্রবার বিকেলে প্রকাশ হবে তপু খান পরিচালিত সিনেমাটির ফার্স্টলুক।
বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন নাটক, টিভিসি, ওভিসি, ওয়েব সিরিজ বানিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা তপু খান। ‘লিডার’ (আমি বাংলাদেশ) হতে যাচ্ছে তার প্রথম সিনেমা।
তপু খান বলেন, শুক্রবার বিকেল ৪ টায় ফার্স্টলুক প্রকাশ হবে। আর ২৫ মে থেকে শুটিং শুরু হবে। করোনার সেকেন্ড ওয়েবে ও লকডাউন না থাকলে আরও আগেই শুটিং শুরু হতো। এতোদিনে আমাদের কাজ শেষ হয়ে যেত। আমার পুরো টিম শুটিংয়ের জন্য প্রস্তুত। টানা শুটিংয়ে কাজ শেষ হবে। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।
‘লিডার আমি বাংলাদেশ’ সিনেমার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছেন শাকিব খান। তিনি বলেন, প্যান্ডামিক আমাদের ইন্ডাস্ট্রিকে কফিনে পেরেক ঠুকে দিয়েছে। মানুষকে হলমুখি করতে ভালো আয়োজনের ও গল্পের সিনেমা দরকার। লিডার (আমি বাংলাদেশ) ঠিক তেমনই সিনেমা।
যেভাবে পরিকল্পনা করা, সেই অনুযায়ী কাজ শেষ করে ‘লিডার’ দর্শকদের কাছে পৌঁছে দিতে পারলে ইন্ডাস্ট্রির জন্য সিনেমাটির টার্নিং হতে পারে বলে মনে করেন শাকিব খান।
‘লিডার আমি বাংলাদেশ’ সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া (আরটিভি)। প্রযোজক আশিকুর রহমান জানান, সব প্রস্তুতি থাকার পরেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৭ মে শুটিং শুরুর কথা থাকলেও সম্ভব হয়নি। এবার সাবধানতা মেনে শুটিং শুরু হতে যাচ্ছে।
সিনেমাটিতে শাকিবের নায়িকা থাকছেন শবনম বুবলী। চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল। নির্মাতা সূত্র জানায়, চলতি বছরের বিশেষ দিবসে ‘লিডার’ আমি বাংলাদেশ মুক্তি পেতে পারে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
২০ বার পঠিত হয়েছে