ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সন্ত্রাসী হামলায় দুই কনস্টেবল আহত

প্রতিনিধির নাম :

বানারীপাড়ায় বুধবার দুপুর ১২টার দিকে সন্ত্রাসী হামলায় দুই কনস্টেবল আহত হয়েছেন। এরা হলেন কনস্টেবল মোঃ জসিম এবং মোঃ তারিকুল। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

বরিশাল-বানারীপাড়া সড়কের নরোত্তমপুর নামকস্থানে চেকপোস্টে একটি মোটরসাইকেলকে পুলিশ থামাতে বললে তারা না থামিয়ে পুলিশের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা রড দিয়ে আঘাত করলে এবং লাথি দিলে কনস্টেবল মোঃ জসিম এবং মোঃ তারিকুল আহত হন।

সন্ত্রসীরা পালানোর জন্য মোটরসাইকেল রেখে পার্শ্ববর্তী চাখার দুলাল তালুকদারের ফাঁকা বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ ওই বাড়ি থেকে আব্দুল্লাহ মুন্না (২৫) ও খোকনকে (৩৮) আটক করে।

এ ব্যাপারে এসআই ওসমান গনি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও রড উদ্ধার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, আসামিদের বাড়ি বরিশাল শহরের কাওনিয়া এলাকায়। এদের মধ্যে মুন্নার নামে ৬টি এবং খোকনের বিরুদ্ধে ২টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। ওসি মোঃ খলিরুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
৮ বার পঠিত হয়েছে