ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান Logo বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান Logo শিশু-কিশোরদের ক্ষতির অভিযোগে মেটা-স্ন্যাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নতুন মামলা Logo তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর Logo ইয়েমেনে জ্বালানি ও অক্সিজেন সংকটে হাসপাতাল, ঝুঁকিতে রোগীরা

সবজির দাম অপরিবর্তিত

প্রতিনিধির নাম :

মৌসুম শুরু হলেও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। বিক্রেতারা বলছেন, হঠাৎ অনাবৃষ্টিতে সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সবজির দরে লাগাম পড়তে আরো কিছুদিন সময় লাগবে।

শুক্রবার রাজধানীর হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া শসা ৬০ টাকা, পটল ৬০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, শিম ১৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, পেঁপে ২৫ টাকা, কচুর লতি ৭০ টাকা, টমেটো ১২০ টাকা, কাঁচামরিচ ১৪০ টাকা, গাজর ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৩৫ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়া পুঁইশাক প্রতি আঁটি ২০ টাকা, লালশাক ১০ টাকা, লেবুর হালি ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১০৫ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ দেশি ৭৫ টাকা, রসুন দেশি ৮০ টাকা এবং ভারতীয় রসুন ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০ টাকা, দেশি মুরগি ২২০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৫০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭
৩৭ বার পঠিত হয়েছে