1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার

সাকিবভক্তদের সঙ্গে ভনের তুমুল ঝগড়া চলছে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

আইসিসির কাছে তথ্য গোপনের দায়ে ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এই জাদুকরী অল-রাউন্ডারের নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। কেউ শাস্তির পক্ষে আবার কেউ বিপক্ষে মত দিচ্ছেন। শাস্তির পক্ষে মত দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। শুধু পক্ষেই নন তিনি; সাকিবের আরও বড় শাস্তি হওয়ার উচিত ছিল- মন্তব্য করে যেন আগুনে ঘি ঢেলেছেন তিনি। স্বভাবতই সাকিবভক্তরা চটে গেছেন ভনের ওপর। ভনও ঝগড়া চালিয়ে যাচ্ছেন সমানতালে। একপর্যায়ে নিজের অবস্থান পরিস্কার করে আরেকটি টুইট করেছেন। এতেও কাজ হচ্ছে না।

জুয়াড়ির প্রস্তাব গোপন করার অপরাধে আইসিসি সাকিবকে নিষিদ্ধের ঘোষণা দেওয়ার পর ভন টুইটারে লিখেন, ‘সাকিব আল হাসান যে শাস্তিই পাক না কেন, কোনো সমবেদনা নেই। এ যুগে খেলোয়াড়েরা কী করতে পারবে আর কী পারবে না, তা সব সময়ই বলা হয়। এবং তাদের কী কী জানাতে হবে, সেটাও বলা হয়। দুই বছর পর্যাপ্ত না। আরও বড় শাস্তি হওয়া উচিত ছিল।’

এতেই কাজ হয়। টুইটারে ভনের বক্তব্যের প্রতিবাদ শুরু করেন সাকিব আল হাসানের ভক্তরা। ভনের পোস্টের কমেন্টবক্স ফুলেফেঁপে উঠতে থাকে। যাতে গালির পাশাপাশি ছিল যৌক্তিক সমালোচনাও। যেমন এক ভক্ত ভনকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আগে সাকিবের সমপর্যায়ে এসো’। তার জবাবে ভন আবার লিখেছেন, ‘আমি গড়পড়তা ক্রিকেটার ছিলাম তা মেনে নিচ্ছি। কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিলাম না।’ তাহসিন নামে একজন লিখেছেন, ‘তোমাকে তো ক্রিকেটার বলে মনে হয় না। প্রথমবার এমন একজনকে দেখলাম! তুমি একটা আগাছা … (প্রকাশযোগ্য নয়) ছাড়া আর কিছুই না!’

এর জবাবে ভন লিখেছেন, ‘তাহসিন, আমি অনুমান করছি, … (প্রকাশযোগ্য নয়) শব্দটির মানে হলো এমন একজন ব্যক্তি, যে দুর্নীতির সঙ্গে আপোষ করে না।’ এরপর আরেকটি টুইটে নিজের অবস্থান নিয়ে ভন লিখেন, ‘যারা গালাগালি করছেন তাদের প্রতি বলছি, দুর্নীতির প্রতি আমি সবসময় জিরো টলারেন্স অবস্থানে থাকি। কোন দলে খেলছেন, সেটি কোনো বিষয় না। এখন ক্রিকেটাররা জানে কোন কাজটি করা যাবে, কোন কাজটি করা যাবে না। তারা আরও জানে, তেমন কিছু হলেই জানাতে হবে। সেটি না করার পরিণতিও তারা জানে।’ এর জবাবে অবশ্য এক সাকিবভক্ত ফিক্সিংয়ে জড়িত ইংলিশ ক্রিকেটারদের নিউজের লিংক দিয়ে দেন এবং লিখেন, ‘সাকিব ফিক্সার নয়; সে একটা ভুল করেছে’।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews