ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

সাতক্ষীরায় কাচ্চি ডাইনের স্টাফদের কর্তৃক ফটো সাংবাদিকদের ওপর হামলা

প্রতিনিধির নাম :

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান শেষে ফুটেজ সংগ্রহকালে চার ফটো সাংবাদিকদের ওপর হামলা করেছে কাচ্চি ডাইনের স্টাফরা।
এতে মারাত্মক আহত হয়েছেন ওই ফটো সাংবাদিকরা।

৭ জানুয়ারী মঙ্গলবার বেলা ১ টায় কাচ্চি ডাইন সাতক্ষীরার আউটলেটে এ ঘটনা ঘটে। আহত ফটোসাংবাদিকরা হলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও আর টিভির মামুন।

এর আগে বেলা ১২ দিকে শহরের নিউমার্কেট সংলগ্ন “কাচ্চি ডাইনে” আউটলেটে অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কর্মকর্তা মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন।

এসময় “কাচ্চি ডাইন” এর রান্না ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ, এপ্রোন পরিধান না করে খাবার পরিবেশন ও খাবারে চুল থাকার অভিযোগ ও প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকায় “কাচ্চি ডাইন” রেস্টুরেন্টের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক ভোক্তা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের কাচ্চি ডাইনে অভিযান চালানো হয়। খাবারে চুল ও রান্নার ঘরের কিচেনে নোংরা পরিবেশ থাকায়, মার্ক্স এপ্রন না পরে খাবার পরিবেশন করায় তাদেরকে প্রাথমিক ৫ হাজার টাকা জরিমানা করি। ভোক্তাদের স্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ভুক্তভোগী এস,এ টিভির ফটো সাংবাদিক জাকির হোসেন জানান, অভিযান শেষে আমরা কয়েকজন ফটো সাংবাদিক কিচেন সহ ভেতরের ফুটেজ নিচ্ছিলাম। কেউ কেউ ক্রেতাদের বক্তব্য ধারণ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে কাচ্চি ডাইনের কর্মচারীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ফটোসাংবাদিক সবুজ হোসেন, আর টিভির মামুন এবং সময় টিভির ফটো সাংবাদিক সাগর হোসেন আহত হয়।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে পুলিশ ফটোসাংবাদিকদেরকে উদ্ধার করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
১২ বার পঠিত হয়েছে