1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় ক্ষতিকর জেলী মিশ্রিত ১৩শ’ কেজি গলদা চিংড়ি বিনষ্ট

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

মোঃ আজগার আলী : সাতক্ষীরার কালিগঞ্জে ক্ষতিকর জেলী পুশের অভিযোগে ১৩শ’ কেজি গলদা চিংড়ি বিনষ্ট করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান এলাকা থেকে পিকআপ ভর্তি এ গলদা চিংড়ি জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে আমিয়ান গ্রামে অবস্থিত ‘এসিআই লিংক এগ্রো লিমিটেড’ এর পাশে অবস্থান নেন মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ খুলনা বিভাগীয় পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল।

সকাল ৭টার দিকে একটি পিকআপ গলদা চিংড়ি নিয়ে এসিআই লিংক এগ্রো লিমিটেডে প্রবেশের পূর্ব মুহূর্তে সেটি তল্লাশী করে জেলী পুশকৃত ১৩শ’ কেজি গলদা জব্দ করেন তিনি। এ সময় কৌশলে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। পরবর্তীতে জনসম্মুখে পুশকৃত গলদা চিংড়ি ট্রলিতে পিষে ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিনষ্টকৃত গলদা চিংড়ির মূল্য ১২ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মচারি সাবিনুর রহমান, সুমন কুমার ঢালী, মোঃ আব্দুল মনিরুজ্জামানসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews