ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে ৫ বাংলাদেশি আহত

প্রতিনিধির নাম :

সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের ওপারে ভারতের দুবলি এলাকায় বৃহস্পতিবার ভোরে বিএসএফের গুলিতে অন্তত পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। এ সময় কয়েকটি গরুর গায়েও গুলি লেগেছে। ছররা গুলিবিদ্ধ বেশ কয়েকটি গরু আনা হয়েছে সাতক্ষীরা সীমান্তের কুশখালি খাটালে।

স্থানীয়রা জানান, ভারত থেকে গরু আনতে একদল রাখাল চোরাই পথে বৃহস্পতিবার ভারতের দুবলি এলাকায় যায়। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আহত হন সাতক্ষীরার কুশখালির মফিজুল ইসলাম, হায়দর আলি, আজিবর রহমান, আমিনুল ইসলাম ও পুটের জামাতা। তারা সবাই দেশে ফিরে এলেও আহত আরও কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, আজ ১১২ টি ভারতীয় গরু এসেছে কুশখালি খাটালে। পাচার হওয়া অনেকগুলি গরুর দেহে গুলির ছররা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে, বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার বিএসএফের বরাত দিয়ে জানান, তারা কোনো গুলি ছোড়েনি। তবে গরু পাচারকারীদের ধাওয়া করে কয়েকজনকে আটক করেছে তারা। আটকরা ভারতীয় না বাংলাদেশি তা তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি আরও বলেন, কোনো গরুর গায়ে গুলির ছররা লেগেছে এমন কোনো তথ্য তার কাছে নেই। বিষয়টি নিয়ে খোঁজ করা হচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
৬ বার পঠিত হয়েছে