ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

সাবেক স্ত্রীর অত্যাচারে গায়ে কেরোসিন ঢেলে যুবকের আত্মহত্যা

প্রতিনিধির নাম :

রাজশাহীতে সাবেক স্ত্রীর অত্যাচারে ক্ষোভে ইমন আহমেদ নামের এক যুবক গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার বিকাল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৭ জানুয়ারি গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় ইমন।

ইমন আহমেদ নগরীর হেতেম খাঁ সবজিপাড়া এলাকার ইতি আহমেদের ছেলে।

জানা যায়, ইমনের সঙ্গে সম্পর্কে জড়ায় তাসনিম ফারিহা নামের এক বিবাহিত যুবতী। আগের স্বামীকে তালাক দিলে ইমন তাকে বিয়ে করেন। এরপর বিভিন্ন সময়ে টাকা, বাড়িসহ ইমনের কাছে নানা দাবি করতে থাকে তাসনিম। এসব মানসিক অত্যাচারে একসময় বিচ্ছেদ হয় তাদের। বছর খানেক পর আবারও দুজন সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে নানা ঝামেলা তৈরি হয়। এসব অত্যাচার সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটায় ইমন।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহত ইমনের মা বাদি হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
১৫ বার পঠিত হয়েছে