ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম :

সাভারে বলিয়ারপুর এলাকায় ময়লাবাহী গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান খান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিণ সালজানা গ্রামের উজির খানের ছেলে এবং পাঠাও চালক ছিলেন।
ভাকুর্তা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তৈয়ব জানান, রাতে রাজধানী ঢাকা থেকে আব্দুর রহমান নামে পেশায় এক পাঠাও চালক তার মোটরসাইকেল যোগে একাই সাভারের দিকে যাচ্ছিলেন। পরে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে উল্টো পথে আসা ময়লাবাহী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘাতক ময়লাবাহী গাড়িটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
১৪ বার পঠিত হয়েছে