ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

সিরিজে ফেরার ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

প্রতিনিধির নাম :

বাংলাদেশের বিপক্ষে চার ওভারে দিয়েছেন ৩৭ রান। পেয়েছেন একটি উইকেট। ভারতীয় পেসার খলিল আহমেদকে নিয়ে দিল্লিতে ম্যাচ শেষে প্রবল আলোচনা হয়েছিল। ১৯তম ওভারে খলিলই বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত করে দিয়েছিলেন।  তার ওই ওভারে চারটি বাউন্ডারি মারেন মুশফিকুর। মূলত ওই ওভারেই ম্যাচ নিজেদের ফেলে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার রাজকোটে সিরিজ বাঁচানোর লড়াই ভারতের সামনে। আর টি-২০ সিরিজ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। রাজকোটে কি ভারতের বোলিং বিভাগে কোনও পরিবর্তন দেখা যাবে? অধিনায়ক রোহিত শর্মা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে গেলেন। সেক্ষেত্রে খলিল আহমেদের বদলে দলে শার্দুল ঠাকুরের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।

রোহিত বলেন, ”ব্যাটিং বিভাগে কোনও পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে মনে হয় না। আমরা দিল্লিতে খারাপ ব্যাটিং করিনি। আর দিল্লির উইকেটের কথা মাথায় রেখে দল গঠন হয়েছিল। এবার রাজকোটেও তাই হবে। উইকেটের ধরণের উপর দল বাছাই নির্ভর করবে। আশা করছি রাজকোটেক উইকেট ভাল হবে।”

ব্যাটিং লাইনআপে রোহিত শর্মা পরিবর্তনের কথা না বললেও মনে করা হচ্ছে রাজকোটে ভারতের ব্যাটিং লাইন আপেও পরিবর্তন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। লোকেশ রাহুলকে সরিয়ে মণীশ পান্ডে বা সঞ্জু স্যামসনকে খেলানো হতে পারে। সব ফরম্যাট মিলিয়ে শেষ ৮টি ইনিংসে ৩০ রানের গন্ডি টপকাতে না পারা ঋষভ পন্থকে বসিয়েও জায়গা করে দেওয়া হতে পারে স্যামসনকে।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে কাল আজ বৃহস্পতিবার সব্ধ্যা সাতটা থেকে শুরু হবে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচটি। বাংলাদেশ আজ জিতলে তাদের নাম লেখা থাকবে ইতিহাসে। ভারতের মাটিতে সিরিজ জয় তাদের পক্ষে সহজ হবে না বলে মনে করেন ভারট অধিনায়ক রোহিত শর্মা।

তিনি বলেন, ”দিল্লি আর রাজকোটের উইকেটে ফারাক হবে। রাজকোটে আমাদের খেলার ধরনে পরিবর্তন থাকবে। ব্যাটিং হোক বা বোলিং, আমাদের আক্রমণ ভিন্ন হবে।” অর্থাৎ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত যে জেতার জন্য মরিয়া প্রচেষ্টা চালাবে তার ইঙ্গিত দিয়ে রাখলেন রোহিত।

ভারতের সম্ভাব্য একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রিশাভ পন্থ/সঞ্জু স্যামসন/, শিভাম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, শার্দুল ঠাকুর।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
১০ বার পঠিত হয়েছে