ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল Logo ইবোলার কেন্দ্রস্থলে জীবিকার তাগিদে খনি শ্রমিকদের সংগ্রাম Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সীমান্তে গুলিতে নিহতের লাশ একদিন পর ফেরত দিল বিএসএফ

প্রতিনিধির নাম :

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি কৃষক সলেমান মোল্লা (৫০) মারা যাওয়ার একদিন পর তার লাশ ফেরত দেওয়া হয়েছে। সলেমান মোল্লা গুলিবিদ্ধ হয়ে ভারতের বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার বিকাল ৩ টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৪/২ (এস) পিলার সংলগ্ন ডিগ্রীরচর নামক স্থানে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সলেমান মোল্লার লাশ হস্তান্তর করে বিএসএফ।

লাশ হস্তান্তরের সময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চিলমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার গোলাম কাওসার। ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা ক্যাম্পের এসি বলবীর সিং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের মরারচর গ্রামের সলেমান মোল্লা, ছলিমের চর গ্রামের গাজিউর, রুবেল ও সাহাবুল নামে ৪ কৃষক ভারত সীমান্তের ১৫৭/২ (এস) পিলার সংলগ্ন জিরো পয়েন্টে নিজেদের আবাদ করা সরিষা কাটতে যায়। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার মুরাদপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে কৃষক সলেমান মোল্লা (৫০) গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় অন্য কৃষকেরা পালিয়ে যায়।

এরপর বিএসএফ সদস্যরা সলেমানকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ক্যাম্পে নিয়ে যায়। এরপর বিএসএফ এর তত্বাবধায়নে বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
১১ বার পঠিত হয়েছে