1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের গরমে সুস্থ থাকতে জেনে নিন শসা খাওয়ার সঠিক পদ্ধতি সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিনিময়ে ভারতীয় ২ নাগরিককে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১ মে) রাত ৮টার পর বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ের বৈঠকে এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। হস্তান্তরের পর বাংলাদেশি দুই জনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

এর আগে, দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার জেরে ভারতীয় ২ নাগরিককে আটক করে গ্রামবাসীরা।

জানা যায়, দুপুরে সীমান্ত এলাকায় ধান কাটা মাড়াইয়ের কাজ করছিলেন স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদ। এ সময়, ৩২০ নম্বর মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

প্রতিবাদে নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে, তাদের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, এ বছরের ২৪ জানুয়ারি এই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলবাসী।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews