ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

সোনামসজিদ বন্দরে করোনা ভাইরাস পরীক্ষা শুরু

প্রতিনিধির নাম :

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর ও ইমিগ্রেশনে চীনা করোনা ভাইরাস পরীক্ষার কাজ মঙ্গলবার দুপুরের থেকে শুরু করা হয়। এজন্য তিন সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

বুধবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি বলে জানান মেডিকেল টিমের প্রধান উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকরী উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: মো: তসিকুল ইসলাম।

তিনি বলেন, সরকারের নির্দেশে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ভারত থেকে আসা সকল যাত্রীকে প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। ভারত থেকে আসা যাত্রীদের মেডিকেল কেন্দ্রে আসতে বাধ্য করা হয়েছে এবং তাদেরকে মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য উপযুক্ত যন্ত্র না থাকায় ভাইরাসের লক্ষণগুলো নিজের অভিজ্ঞতায় প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। তবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি। তবে কোন যাত্রীর দেহে করোনা ভাইরাসের কোন লক্ষণ পেলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে কমপক্ষে ২৫০ জন পাসপোর্টধারী ও ৫শ জন ট্রাক চালক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
১৩ বার পঠিত হয়েছে