ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

সোমবার থেকে বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে

প্রতিনিধির নাম :

খেলাধুলা: ঢাকা পর্বের পর আগামীকাল সোমবার থেকে বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে। দ্বিতীয় পর্বের টিকিটের মূল্য ও প্রাপ্তির স্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এছাড়া সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

সিলেট শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় পাওয়া যাবে অফলাইন টিকিট। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট।

সাতটি ক্যাটগরিতে সিলেট পর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য দর্শকদের গুনতে হবে ২০০০ টাকা। জিরো ওয়েস্ট জোনের জন্য গুনতে হবে ৬০০ টাকা। পূর্ব গ্যালারি ও ক্লাব হাউজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ ও ২৫০ টাকা।

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড, পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল অ্যারিয়ায় বসে খেলা দেখা যাবে মাত্র ১৫০ টাকায়। ৬–১৩ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের সিলেট পর্ব।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
১৩ বার পঠিত হয়েছে