ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম :

রূপগঞ্জে নবম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত তৌসিফ ও আফজালের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে গত রবিবার রাতে তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদের আদালতে হাজির করে গ্রেপ্তারকৃত আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে রিমান্ড শুনানি শেষে ওই দুই আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুল হাসান জানিয়েছেন, গত বৃহস্পতিবার তৌসিফ ওই ছাত্রীর দেয়া ৫০০ টাকা পরিশোধের কথা বলে ওই ছাত্রীকে ডেকে নেয়। এরপর সহযোগীদের নিয়ে জোর করে মাইক্রোবাসে তুলে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় নিয়ে আসে। পরে সেখানে দুইদিন আটকে রেখে তাকে যৌন নির্যাতন করে গত শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জে রাস্তায় ফেলে যায়।

পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় তৌসিফ, আফজাল, ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান সোহান ও তানভীর চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরপর গত শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তৌসিফ ও আফজালকে গ্রেপ্তার করে। এদিকে মামলার আরেক আসামি উপজেলা ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান সোহানকে ফেনসিডিলসহ আশুগঞ্জ থানায় গ্রেপ্তার করলে পুলিশ তাকে এ ধর্ষণ মামলায় স্যুন এ্যারেস্ট দেখিয়েছে। অপর আসামি তানভীরকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

ছাত্রী ধর্ষণের ঘটনায় গত রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম যৌথভাবে তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো হয়, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের আওতাধীন তারাব পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহানকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
১৬ বার পঠিত হয়েছে