1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করলে হামলা চালানো হবে : হুঁশিয়ারি ইরানের ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প : ইউএসজিএস এপ্রিল মাসে তুরস্কের বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে পৌঁছেছে ৩২.৩৭ শতাংশে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি আর সহ্য করা হবে না : পরিকল্পনা প্রতিমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ

স্পেনে রাজাকে কাদা ছুড়ে তিরস্কার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে নজিরবিহীন বন্যার ক্ষয়ক্ষতি নিজ চোখে দেখতে গিয়েছিলেন রাজা ৬ষ্ঠ ফিলিপ ও রানি লেতিজিয়া। তবে দুর্গত এলাকায় গিয়ে সাক্ষী হলেন ভয়াবহ অভিজ্ঞতার। রাজ-যুগলকে দেখে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। খুনির তকমাও লাগে রাজা ফিলিপের গায়ে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভেলেন্সিয়া ও পাইপরতো দুই শহরেই বাসিন্দাদের ক্রোধের শিকার হন তারা। বিক্ষুব্ধ জনতার অভিযোগ, সতর্কবার্তায় দেরি এবং উদ্ধার কাজে ধীরগতির কারণে বেড়েছে প্রাণহানি। অভিযোগ করেন, রাজা-রানী বা গুরুত্বপূর্ণ কেউ না এলে গণমাধ্যমের নজরেও আসে না তাদের দুর্দশা।

ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমনকি এক পর্যায়ে রাজা ফিলিপকে লক্ষ্য করে কাদা ছোড়েন বিক্ষুব্ধরা। অবশ্য বেকায়দা পরিস্থিতিতে পুরো সময় চুপচাপ ছিলেন রাজা। ধৈর্য্যের পরীক্ষা দিয়েছেন রানীও। তবে জনগণের তোপের মুখে একপর্যায়ে কেঁদে ফেলেন লেতিজিয়া।

হট্টগোলের মধ্যেও বন্যার্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন রাজা ফিলিপ। পরবর্তীতে নিরাপত্তা কর্মীরা দ্রুত সরিয়ে নেন রাজা-রানীকে।

স্পেনে নজিরবিহীন বন্যার ৫ দিন পরও পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। গেলো সপ্তাহে দেশটিতে স্মরণকালের ভয়াবহতম বন্যায় প্রান হারিয়েছে ২ শতাধিক মানুষ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews