ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

হাতে সময় কম, দিনে ১৮ ঘণ্টা কাজ করেন মাহাথির

প্রতিনিধির নাম :

বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গত বছর মে মাসে তিনি দায়িত্ব গ্রহণ করেন। প্রতিদিন গড়ে ১৮ ঘণ্টা কাজ করেন বলে সম্প্রতি তিনি জানিয়েছেন।

৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। গত বছর মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের আগে চার দলের সমন্বয়ে গঠিত ‘পাকাতান হারাপান’ জোটের প্রধান নির্বাচিত হন তিনি। এই জোটের অন্য আরেকটি দল ছিল আনোয়ার ইব্রাহিমের ‘পার্টি কেয়াদিলান রাকায়াত’।
আনোয়ার ইব্রাহিম এক সময় মাহাথির সরকারের উপ-প্রধানমন্ত্রী ছিলেন। সমকামিতা ও দুর্নীতির অভিযোগ এনে মাহাথিরই তাকে কারাগারে পাঠিয়েছিলেন। প্রায় ছয় বছর কারাভোগ করেন তিনি।

এরপর ২০১৫ সালে একই অভিযোগে আনোয়ার ইব্রাহিমকে আবারও কারাগারে পাঠিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ২০১৮ সালে মাহাথির ক্ষমতা গ্রহণের পর ছাড়া পান আনোয়ার।

নির্বাচনের আগে আনোয়ারের দলের সঙ্গে মিলে জোট গঠন করেছিলেন মাহাথির মোহাম্মদ। আনোয়ার কারাগারে থাকায় নির্বাচনে জোট জয় পেলে মাহাথির প্রধানমন্ত্রী হবেন বলে একটি অনানুষ্ঠানিক চুক্তি হয়েছিল। কথা ছিল মাহাথির প্রধানমন্ত্রী হলে আনোয়ারকে মুক্ত করবেন এবং দু’বছর পর তার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম আগামী মে মাসে প্রধানমন্ত্রী হওয়ার আশা প্রকাশ করেন। গত মাসের ১৮ তারিখ ব্লুমবার্গ টেলিভিশনকে তিনি এই সাক্ষাৎকার দেন।

তবে আনোয়ারের এই বক্তব্যের সপ্তাহ খানেক পর ‘ইউএস কাউন্সিল অন ফরেন রিলেশন্স’এর এক অনুষ্ঠানে মাহাথির আরও তিন বছর প্রধানমন্ত্রী থাকার আশা প্রকাশ করেন। তিনি বলেন, আগামী নির্বাচনের আগে পদত্যাগ করে অন্য প্রার্থীর জন্য রাস্তা তৈরির অঙ্গীকার করছি আমি। ফলে আমার হাতে হয়তো সর্বোচ্চ তিন বছর সময় আছে। তাই আমি দিনে ১৮ ঘণ্টা করে কাজ করছি। কারণ আমার বেশি সময় নেই।

মালয়েশিয়ার পরবর্তী নির্বাচন হওয়ার কথা ২০২৩ সালে। আনোয়ার ও মাহাথিরের এমন বক্তব্যের পর তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

তবে মাহাথির মোহাম্মদের গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা কাদির জেসিন বলেছেন, নির্বাচনের আগে পাকাতান হারাপান জোটের নেতাদের মধ্যে পাঁচটি বিষয়ে ঐকমত্য হয়েছে। এরমধ্যে আনোয়ারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টিও রয়েছে। তবে কখন তা করা হবে, সে ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।-ডয়চে ভেলে

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
২২ বার পঠিত হয়েছে