ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাণিজ্য সক্ষমতা, রপ্তানি বহুমুখীকরণ ও অবকাঠামো উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও Logo কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা Logo ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫, সুনামি সতর্কতা জারি Logo জেরুজালেমের আকাশে একাধিক বিস্ফোরণ, ফের ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরাইলের Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত স্টাফদের বেতন নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন Logo বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী Logo সম্পর্ক পর্যালোচনা, বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া: মস্কো Logo চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ Logo কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ Logo দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচনে ব্যালট সংকট; পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ

হোয়ার্টসএ্যাপের নতুন ফিচার

প্রতিনিধির নাম :

নিজের অজান্তেই নতুন হোয়ার্টসএ্যাপ গ্রুপের সদস্য!-কমবেশি আমরা সবাই এই ঘটনার সঙ্গে পরিচিত। এই সমস্যা থেকে রেহাই দিতে গ্রুপের গোপনীয়তা (প্রাইভেসি) সেটিংস আরও কড়া করল হোয়ার্টসএ্যাপ।

এবার কে আপনাকে নতুন হোয়ার্টসএ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন তা ঠিক করে দেওয়া যাবে। সম্প্রতি বেটা আপডেটে এই ফিচার যোগ হয়েছিল। কয়েক দিনের মধ্যেই স্টেবেল ভার্সানে পৌঁছল নতুন ফিচারটি।

নতুন প্রাইভেসি সেটিংস এনাবেল করতে হোয়ার্টসএ্যাপ ওপেন করে Settings > Account > Privacy > Groups সিলেক্ট করতে হবে। এখানে মোট তিনটি অপশন পাবেন। “Everyone” সিলেক্ট করলে যে কোন হোয়ার্টসএ্যাপ গ্রাহক আপনাকে নতুন গ্রুপে যোগ করাতে পারবেন। “My Contatcs” সিলেক্ট করলে একই কাজ আপনার কন্টাক্টের যে কোনো হোয়ার্টসএ্যাপ গ্রাহক করতে পারবেন।

তিন নম্বর অপশনটি হল “My Contacts Except”। এখানে আপনি যে কন্টাকগুলি সিলেক্ট করবেন সেই গ্রাহক ছাড়া কন্টাকের বাকি সবাই আপনাকে নতুন গ্রুপে অ্যাড করতে পারবেন। আপনি যদি সব কন্টাক্ট সিলেক্ট করেন তবে আর কেউ আপনাকে আপনার সম্মতি ছাড়া নতুন হোয়ার্টসএ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না।

সম্প্রতি এ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য ফিঙ্গারপ্রিন্ট সুরক্ষা নিয়ে এসেছিল হোয়ার্টসএ্যাপ। চলতি বছর ফেব্রুয়ারি মাসে আইওএস গ্রাহকদের কাছে এই ফিচার পৌঁছেছিল। এবার এ্যান্ড্রয়েড গ্রাহকরাও বায়োমেট্রিক পদ্ধতিতে হোয়ার্টসএ্যাপ চ্যাট সুরক্ষিত রাখতে পারবেন।

এবার থেকে এ্যান্ড্রয়েড গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হোয়ার্টসএ্যাপ চ্যাট সুরক্ষিত রাখতে পারবেন। একবার আনলক করার কত সময় পর তা আবার লক হয়ে যাবে ঠিক করে নেওয়া যাবে। আনলক করার সঙ্গে সঙ্গে যেমন আবার লক হয়ে যাওয়ার অপশন থাকবে, তেমনই থাকবে ১ মিনিট অথবা ৩০ মিনিট পরে নিজে থেকেই লক হওয়ার অপশন থাকবে।

এ্যান্ড্রয়েড গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হোয়ার্টসএ্যাপ চ্যাট সুরক্ষিত রাখতে Settings > Account > Privacy > Fingerprint lock এ গিয়ে ‘Unlock with fingerprint option’ সিলেক্ট করতে হবে। শীঘ্রই গোটা বিশ্বের সব এ্যান্ড্রয়েড গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
১১ বার পঠিত হয়েছে