ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

১৭টি পণ্য আমদানিতে অগ্রাধিকার দিতে হবে

প্রতিনিধির নাম :

নিত্য প্রয়োজনীয় ১৭টি পণ্য আমদানির প্রয়োজনীয় কার্যক্রমে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পণ্যগুলো হলো সয়াবিন তেল, পাম তেল, চিনি, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, ছোলা, শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা, হলুদ, তেজপাতা ও ভোজ্য লবণ। ২০১২ সালের ১৯ জুলাই এক প্রজ্ঞাপনে এসব পণ্যকে নিত্য প্রয়োজনীয় পণ্য বা এসেনশিয়াল কমোডিটি হিসেবে ঘোষণা করা হয়।

গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট পণ্যগুলো আমদানির ক্ষেত্রে কার্যক্রম নির্বিঘ্নে ও দ্রুত শেষ করতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী বা অনুমোদিত (অথরাইজড) ডিলার শাখাকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয় প্রজ্ঞাপনে।

এর আগে ৮ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি পাঠায়। চিঠিতে পণ্যগুলো আমদানিতে যাবতীয় কার্যক্রম দ্রুত শেষ করতে নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
১৪ বার পঠিত হয়েছে