ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

৮ মেডিকেল কলেজে নির্মাণ হবে আধুনিক ভবন: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম :

মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে জনগণের কাছে। জনগণের ট্যাক্সের টাকায় মেডিকেল কলেজের স্থাপনা যেমন গড়ে উঠছে তেমনি ট্যাক্সের টাকায় শিক্ষার্থীদের পড়াশুনায় ব্যয় হচ্ছে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে ভালোমনের ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে হবে। সেবার মন-মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে

শুক্রবার মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের একাডেমী ভবন, ছাত্র ছাত্রীদের পৃথক হোস্টেল উদ্বোধন এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

মেডিকেল কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে নবীন-বরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডাক্তার দেলোয়ার হোসেন, ডাক্তার শিশির রঞ্জন দাস, ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান মুন, মো. ওয়ালি উল্লাহ।

মন্ত্রী বলেন, কিছু দিনের মধ্যে সারাদেশে মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এটা স্বাস্থ্য সেবার নতুন উদ্যোগ। জেলা হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজগুলোতে মাল্টিপারপাস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া রয়েছে। পাইলট প্রকল্প হিসেবে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজকে বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন সারাদেশের হাসপাতালগুলোতে পাবলিক টয়লেট নির্মাণসহ পুরনো ৮টি মেডিকেল কলেজে হাসপাতালে আধুনিক ভবন নির্মাণ করা হবে।

এর আগে মন্ত্রী জাহিদ মালেক স্বপন কর্নেল মালেক মেডিকেল কলেজের একাডেমি ভবন ও পৃথক দুটি ছাত্র ছাত্রীদের জন্য হোস্টেলের উদ্বোধন করেন। এতে মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু হলো।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
২০ বার পঠিত হয়েছে