ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল Logo ইবোলার কেন্দ্রস্থলে জীবিকার তাগিদে খনি শ্রমিকদের সংগ্রাম Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

সারা দিন বৃষ্টির পূর্বাভাস

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : মৌসুমি বায়ু এখন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। ফলে সোমবার (০৭ জুন) চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। রোববারও দেশের বিভিন্ন স্থানে দিনভর বৃষ্টি হয়েছিল।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশে ৮৯ মিমি বা তার চেয়ে বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের পূর্বাঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু। শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। এখন দক্ষিণ-পশ্চিমের দিকে বেশি বৃষ্টি হচ্ছে। এটি আরও এগিয়ে আসবে। আগামী কয়েক দিন আকাশে ভারি মেঘ থাকবে। ফলে অনেক এলাকায় ভারি বৃষ্টি হতে পারে।
রোববার দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১০০ মিলিমিটার। এ ছাড়া চট্টগ্রামে ৯৮, সন্দ্বীপে ৯৭, পটুয়াখালীতে ৯১, ফেনীতে ৮২, কক্সবাজারে ৭৬, কুতুবদিয়ায় ৬১, মাইজদীকোটে ৫১, চাঁদপুরে ৫০, ভোলা ও রাঙামাটিতে ৪৫, কুমিল্লায় ৪২, বগুড়ায় ২৬, ফরিদপুরে ২৫, টাঙ্গাইলে ২১, কুমারখালীতে ১৭, ঢাকায় ১৬, শ্রীমঙ্গলে ১৪, সাতক্ষীরা ও গোপালগঞ্জে ১৩, বরিশালে ১২, নিকলিতে ১১, রাজশাহী ও মাদারীপুরে ১০, খুলনা ও তাড়াশে ৯, যশোরে ৬, চুয়াডাঙ্গায় ৫, রাজারহাট ও ঈশ্বরদীতে ৩, খেপুপাড়া ও সিলেটে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ঢাকা বিভাগের পূর্বাঞ্চল পর্যন্ত চলে এসেছে। এটি আরও এগিয়ে সারাদেশে ছড়িয়ে পড়ার অবস্থার জন্য আবহাওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
১১ বার পঠিত হয়েছে