1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

‘ভাইয়ের বউ আলিয়া হলে আমিই সবচেয়ে খুশি হব’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের সম্পর্ক বিয়ের দিকে গড়াচ্ছে। তাদের পারিবারিক সম্পর্কটাও বেশ ভালো। দু’জনই দু’জনের পরিবারের সঙ্গে সময় দিচ্ছেন। এদিকে আলিয়া ভীষণ ভক্ত রণবীরের বোন কারিনা কাপুরের। কারিনার ‘জাব উই মেট’ সিনেমা আলিয়ার জীবনে অনেক প্রভাব ফেলেছে, যার রেশ রয়ে গেছে এখনো।

সম্প্রতি মুম্বাইয়ের মামি মুভি মেলায় একসঙ্গে গিয়েছিলেন কারিনা ও আলিয়া। সেখানেই করণ জোহরকে আলিয়া বলেন, কারিনার জব উই মেট এক বিরাট প্রভাব ফেলেছিল তার জীবনে। পরবর্তীতে কারিনাকে আলিয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আলিয়া আমার খুব আদরের। এত অল্প বয়সে সে যতটুকু সফলতা পেয়েছে তাতে আমি বিস্মিত হই। আমার ভাইয়ের বউ আলিয়া হলে আমিই সবচেয়ে খুশি হব। রণবীরের সঙ্গে আলিয়াকে বেশ মানায়ও।’

অন্যদিকে কারিনা সম্পর্কে আলিয়া বলেন, ‘কারিনা আমাকে একাধিকবার অনুপ্রাণিত করেছে। শুধুমাত্র একজন দারুণ অভিনেত্রী বলে নয়। কারিনার সিনেমা পছন্দ করার বিষয়টিও আমার ভালো লাগে। তিনি কত ছবি করেছেন! এখনো করছেন। তবে বিয়ের পরও নিজের কাজ ও ব্যক্তিগত জীবনে যেভাবে কারিনা সামঞ্জস্য রাখেন, তা প্রশংসার দাবি রাখে। বিয়ে ও সন্তান হওয়ার পরও কারিনা কাজ থামাননি। বিয়ের পর সাধারণত কাজের গতি খুব কমে যায়। কিন্তু ওর ক্ষেত্রে এটা হয়নি।’

উল্লেখ্য, কারিনা কাপুর ও আলিয়া ভাট একসঙ্গে ‘উড়তা পাঞ্জাব’সিনেমায় অভিনয় করেছিলেন। আলিয়া এই মুহূর্তে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। অন্যদিকে কারিনা ‘তখত’ ছবিতে রণবীর সিং, ভিকি কৌশল, জাহ্নবী কাপুরের সঙ্গে কাজ করছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews