ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

বিচ্ছেদের পথে সারা-কার্তিক?

প্রতিনিধির নাম :

সারা আলি খান, বলিউডের উঠতি তারকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় তিনি। প্রেম করছিলেন অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে। তবে তাদের ব্রেক আপ হয়ে যাচ্ছে বলে বলিপাড়ায় এখন গুঞ্জন ঘুরপাক খাচ্ছে।

বিভিন্ন সূত্র বলছে, বর্তমানে দু’জনেই নিজেদের কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত। এ কারণে নিজেদের জন্য সময় মিলছে না একেবারেই। তাই বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন তারা।
ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজ কাল ২’-এর শুটিংয়ের সময় থেকেই তাদের প্রেম গাঢ় হতে থাকে। কিছু দিন আগেও জিম থেকে শুরু করে রেস্তরাঁয় খেতে যাওয়া— সব জায়গাতেই প্রায় একসঙ্গে দেখা যেত তাদের। জানা গেছে, শুটিং শেষ হওয়ার পর থেকেই সম্পর্কে অবনতি হতে শুরু করে। কার্তিক ব্যস্ত হয়ে পড়েন ‘ভুল ভুলাইয়া ২’-এর শুটিংয়ে। সারা-ও বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ১’-এর শুটিংয়ে নিজেকে ব্যস্ত করে ফেলেন।

ফলে ঘুরতে যাওয়া তো দূরের কথা, ঠিক করে দেখাই হয় না তাদের। ‘আউট অব সাইট, আউট অব মাইন্ড’ প্রবচনটাই কি তবে খেটে গেল ওঁদের জন্য?

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
১০ বার পঠিত হয়েছে