ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধির নাম :

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরগঙ্গা গ্রামের গৃহবধূ লিলি বেগম স্বামীর নির্যতন সইতে না পেরে বিষ পানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। বাপের বাড়ির লোকজন বিষ পানের কথা বলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের রাতে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক লিলিকে মৃত ঘোষণা করেন। পরে গলাচিপা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গলাচিপা থানা পুলিশ ও লিলির ভাই মিজানুর জানান, গত ১০ বছর আগে রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের সুলতান ফরাজির ছেলে ফিরোজ ফরাজির সাথে প্রেম করে একই এলাকার কাঞ্চন খার মেয়ে লিলি বিয়ে করেন। বিয়ের পর থেকেই লিলি আর ফিরোজের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। যৌতুকের জন্য লিলিকে তার স্বামী ফিরোজ মারধরও করত। স্বামীর নির্যাতন সইতে না পেরে গত দুই বছর আগে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিলি তার স্বামী ফিরোজের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছিল। পরে স্থানীয়দের মধ্যস্ততায় আদালতের মাধ্যমে আবার লিলিকে ঘরে তুলে নেয়। কিন্তু এর পরেও নির্যাতন থেকে থাকেনি। গত শুক্রবার আবারো যৌতুকের জন্য লিলিকে অমানষিক নির্যাতন করে বলে লিলির ভাই মিজানুর জানান। তিনি আরো জানান, নির্যাতন সইতে না পেরে আমার বোন আত্মহত্যা করেছে।

গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ বলেন, লিলির শুধু চিকিৎসা হয়েছে গলাচিপা। আর ঘটনাস্থল রাঙ্গবালী থানার। আমরা লাশের সুরাতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠিয়েছি। পোস্টমটেম রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
১১ বার পঠিত হয়েছে