1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
নিজামউদ্দীন কায়সারকে দলে ফেরানোর দাবি কুমিল্লা বিএনপি নেতাকর্মীদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু আরপিসিসি প্রশাসক হিসেবে যোগদান করলেন মাহফুজ উন নবী চৌধুরী ডন প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের আজ পবিত্র শবে কদর দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ

ঘরে বসেই মিলছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ‘সোনালী চাল’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

জিন বিজ্ঞানী ও ধান গবেষক ড. আবেদ চৌধুরীর উদ্ভাবন করেছেন এমন এক চাল, যা প্রতিদিন খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নতুন এই চালের নাম ‘সোনালী চাল’। এটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি অনুমোদিত।

ড. আবেদ চৌধুরী বলেন, ‘ডায়াবেটিস রোধে সোনালী চাল বেশ কার্যকরী। সব বয়সের সবার জন্য এই চাল উপকারী। এছাড়া এই চাল ওজন কমাতে সাহায্য করে।’

এই চালের বিপণনকারী প্রতিষ্ঠান হাজীপুর কৃষি ঘর এর ব্যবস্থাপক সৈয়দ নূর আহমদ দাউদ (সৌরভ) বলেন, ‘আগে শুধু একটি নির্দিষ্ট অঞ্চলে এই চাল বাজারজাত করা হতো। বর্তমানে রাজধানী ঢাকাসহ সারাদেশে সোনালী চাল সরবরাহ করা হয়।

তিনি আরো বলেন, ‘উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সোনালী চালের মান নিয়ন্ত্রণ করা হয়। এজন্য অনেকের কাছে এই চালের দাম সামান্য বেশি মনে হতে পারে।’

সোনালী চাল এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সারাদেশে পাওয়া যাচ্ছে। চাল কিনতে ০১৭৬৬-৩৭০৭০৩, ০১৭৪৬-৫৩৩৫৯৯ এই নম্বরে ফোন করে অর্ডার করা যাবে। এছাড়া ফেসবুকের পেজের (https://www.facebook.com/sonalirice.sylhet/) মাধ্যমে গ্রাহকরা অর্ডার করতে পারবেন।

ঢাকা ও ঢাকার বাইরে সুন্দরবন এবং এসএ পরিবহনের (কুরিয়ার) মাধ্যমে গ্রাহকদের কাছে চাল পৌঁছে দেওয়া হয়। পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধের সুযোগ রয়েছে। প্রতি কেজি চালের মূল্য ১০০ টাকা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews