ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু এপ্রিলে

প্রতিনিধির নাম :

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামী এপ্রিল থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

শনিবার দুপুরে জেলার বানিয়াচংয়ে বিথঙ্গল আখড়ায় এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা জানান। এর আগে বিথঙ্গল আখড়ায় ভক্ত নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বিমান প্রতিমন্ত্রী বলেন, সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এ বিভাগের মানুষ সরাসরি ফ্লাইটে বিদেশে যাতায়াত করতে পারবেন।

তিনি বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে মেঘা প্রকল্প নেয়া হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কে পর্যটন মন্ত্রণালয়ের নিজস্ব পরিবহন থাকবে। যাতে বাইরে থেকে মানুষ এসে এখানে সহজে যাতায়াত করতে পারে।

মাহবুব আলী আরও বলেন, হবিগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে থাকার জন্য সুব্যবস্থা করা হবে। যাতে পর্যটকরা নিরাপদে থাকতে পারেন।

আখড়ার প্রধান সুকুমার মোহন্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মজিদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রামচন্দ্র দাশ, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নূরুল ইসলাম, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ মহারাজ, ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর ব্রহ্মচারী প্রমুখ।

পরে বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী সাগড়দীঘিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন বিমান প্রতিমন্ত্রী।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
৮ বার পঠিত হয়েছে