সর্বশেষ সংবাদ:
টাঙ্গাইলে গাড়িচাপায় পুলিশ সদস্য নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার কালিহাতী উপজেলার বঙ্গবন্ধুসেতু মহাড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার আব্দুল লতিফের ছেলে এবং তিনি ঢাকায় পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ার নিজ বাসা থেকে আরিফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন।
পথিমধ্যে সল্লা এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।
Tag :


























