ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা রবিবার দুই শিফটে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রথম শিফট সকাল ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। উপস্থিতির হার ছিল শতকরা ৮০ জন।

পরীক্ষাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার এবং শান্তিপূর্ণ পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। আগামী পরীক্ষাগুলোও এমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের লক্ষ্যে উপাচার্য সকলের সহযোগিতা কামনা করেন। এসময় তার সাথে ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, মিডিয়া ও প্রচার উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. রশিদুন্ নবী প্রমূখ।

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে ভর্তিচ্ছুদের সাথে আসা অভিভাবকদের আরামদায়কভাবে বসার ব্যবস্থা এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়। প্যান্ডেলের সামনে ভর্তিচ্ছুদের অভিভাবকগণের বসার স্থান লিখে ব্যানারও সাঁটানো রয়েছে। যে কারণে বুঝতেও সুবিধা হচ্ছে অভিভাবকদের।

উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান সাংবাদিক সমিতির এই আয়োজনটি ঘুরে দেখে প্রশংসা করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ভর্তিচ্ছু ও অভিভাবকদের বিভিন্নভাবে সহায়তায় কাজ করছে।

১৮ নভেম্বর ‘বি’ ইউনিট, ১৯ নভেম্বর ‘সি’ ইউনিট, ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট এবং ২১ নভেম্বর ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট যে কোনো তথ্যসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) এ পাওয়া যাবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
১৫ বার পঠিত হয়েছে