ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মেহেরপুরে মাদক বিক্রির টাকাসহ পিতা-পুত্র গ্রেপ্তার Logo হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা Logo শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড Logo ইরান যুদ্ধে ব্যয় ৩৩ বিলিয়ন ডলার, গোলাবারুদ সংকটে যুক্তরাষ্ট্র Logo ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগামীকাল বুধবার চীন সফরে যাচ্ছেন Logo ভোলায় ১৬ লাখ টাকার গাঁজাসহ দুই ব্যক্তি আটক Logo দক্ষিণ সড়আফ্রিকায়ক দুর্ঘটনায় নিহত ২১ Logo শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির Logo গাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ

ঝাড়খণ্ডে নির্বাচনের প্রথম দিনেই বোমা বিস্ফোরণ!

প্রতিনিধির নাম :

ভারতের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে ঝাড়খণ্ডের ১৩ টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে শনিবার সকাল থেকে। ভোটগ্রহণ শুরুর কয়েক ঘন্টা পরেই রাজ্যের গুমলা জেলার বিষ্ণুপুরে বোমা মেরে একটি সেতু উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। খবর এনডিটিভির।

প্রথম সারির পুলিশ কর্মকর্তা শশী রঞ্জন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বোমা বিস্ফোরণে হতাহতের কোন খবর এখনও পাওয়া যায়নি। ভোটগ্রহণ অনুষ্ঠানের ক্ষেত্রেও এ ঘটনার কোন প্রভাব পড়েনি।

উল্লেখ্য, শিবসেনার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ায় এই প্রথমবার ঝাড়খণ্ডের কোনও মিত্রশক্তি ছাড়াই বিধানসভা নির্বাচনে লড়ছে ক্ষমতাসীন বিজেপি। ফলে, কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে কেন্দ্রের ক্ষমতায় থাকা দলটিকে। এই নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস এবং জাতীয় জনতা দলের (আরজেডি) মতো বিরোধী জোটের সঙ্গে জোর টক্করের মুখোমুখি বিজেপি। পাঁচ দফার নির্বাচনের প্রথম দফায় ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস। জেএমএম লড়ছে চারটি আসনে এবং আরজেডি তিনটি আসনে।

জানা গেছে, প্রথম দফার নির্বাচনে মোট ১৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্রামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী রামচন্দ্র চন্দ্রবংশী। লোহরদাগা কেন্দ্র থেকে লড়ছেন প্রতিদ্বন্দ্বী রাজ্য কংগ্রেসের প্রধান রামেশ্বর ওরাওঁ। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। বিকাল তিনটায় ভোটগ্রহণ শেষ হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
৪১ বার পঠিত হয়েছে