ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo জাতিসংঘে নারী মহাসচিব প্রার্থী ইকুয়েডরের এসপিনোসার প্রচারণা শুরু Logo ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার

সুখী-সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছেন শেখ হাসিনা : কৃষিমন্ত্রী

প্রতিনিধির নাম :

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এদেশ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে স্বাধীন হয়েছে। এদেশের মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। নিজের ধর্ম এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা হলো বাঙালির জীবন দর্শন।

রবিবার রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে হাক্কানী আঞ্জুমানের উদ্যোগে আয়োজিত ২৫তম আন্তর্জাতিক সর্বধর্মীয় বিশ্বজনীন প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ধর্ম-গোত্র নির্বিশেষে স্রষ্টার আরাধনার মাধ্যমে জঙ্গিবাদের অবসান করে সুখ ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সন্তানরা কেন জঙ্গিবাদে জড়াচ্ছে সেটা অভিভাবক হিসেবে আমাদের ভাবতে হবে।

মন্ত্রী আরও বলেন, ছেলে-মেয়েদের মানবিক মুল্যবোধের শিক্ষা দিতে হবে এবং তাদের প্রকৃত ধর্মের অনুসারী করে গড়ে তুলতে হবে। আর পরিবার থেকেই শুরুটা করতে হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
৮ বার পঠিত হয়েছে