1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ নেত্রকোণায় ভারতীয় ২১ বস্তা জিরাসহ ১ ব্যক্তি আটক ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে : তথ্যমন্ত্রী ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলোর পথে যাত্রা: ছায়াবীথি জামে মসজিদে বয়স্ক শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ধর্ষকদের ক্ষমা করার আহ্বানে ক্ষুব্ধ নির্ভয়ার মা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

ধর্ষণের দায়ে অভিযুক্ত ফাঁসির দণ্ড পাওয়া ৪ আসামিকে ক্ষমা করে নির্ভয়ার মা আশা দেবীর রোষের মুখে পড়েছেন ভারতের প্রখ্যাত আইনজীবী ইন্দিরা জাইসিং । যেভাবে সনিয়া গান্ধি তার স্বামী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যাকারীদের মধ্যে অন্যতম নলিনী মুরুগানকে ক্ষমা করেছিলেন সেভাবেই নির্ভয়ার মা আশা দেবীকে দোষীদের ক্ষমা করার পরামর্শ দিয়েছিলেন তিনি।

সংবাদসংস্থা এএনআইকে বলেন ক্ষুব্ধ আশা দেবী বলেন, ইন্দিরা জাইসিং কীভাবে আমাকে এ জাতীয় পরামর্শ দেওয়ার সাহস করেছেন তা বিশ্বাস করতে পারছি না। কয়েক বছর ধরে আমি সুপ্রিম কোর্টে তার সঙ্গে অনেকবার সাক্ষাৎ হয়েছে, সেই সময় একবারও তিনি আমার কুশল সংবাদ নেননি অথচ আজ তিনি দোষীদের পক্ষ নিয়ে কথা বলছেন। এ জাতীয় লোকেরা ধর্ষকদের সমর্থন করে নিজেদের জীবিকা নির্বাহ করে। আর এই জন্যেই দেশে ধর্ষণের ঘটনা কমছে না।

সম্প্রতি নির্ভয়া মামলায় ৪ অভিযুক্তের ফাঁসির সাজার বিরোধিতা করে আইনজীবী ইন্দিরা জাইসিং টুইট করেন, আমি আশা দেবীর কষ্টের প্রতি পুরোপুরি সহানুভূতিশীল। কিন্তু তারপরেও তাঁকে আমি অনুরোধ করবো যেভাবে সনিয়া গান্ধি রাজীব গান্ধির অন্যতম হত্যাকারী নলিনী মুরুগানকে ক্ষমা করে তাঁর মৃত্যুদণ্ড রদ করে দেন সেভাবেই যেন এগিয়ে আসেন নির্ভয়ার মা। তিনিই পারেন এই ফাঁসি আটকাতে। আমরা সবাই আপনার (আশা দেবী) সঙ্গে রয়েছি তবে মৃত্যুদণ্ডের বিরোধী আমরা

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে বাসের মধ্যে প্যারাম্যাডিক শিক্ষার্থী নির্ভয়াকে ছয়জন মিলে ধর্ষণ করে। পরে তাকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেয় তারা। এতে গুরুতর আহত হওয়া নির্ভয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাদের এক জন মারা যাওয়ায় তাকে মামলার বাইরে রাখা হয় এবং আরেকজন ওই সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। ২০১৭ সালের ৫ মে বাকি চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। রায়ের পর চার আসামিই তা রিভিউয়ের আবেদন করে। গত শুক্রবার নির্ভয়া গণধর্ষণ মামলার ৪ আসামির জন্য নতুন করে মৃত্যুদণ্ড পরোয়ানা জারি করা হয়। ১ ফেব্রুয়ারি ওই ৪ আসামির ফাঁসি হবে ভোর ৬ টায়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গণধর্ষণের অন্যতম আসামি মুকেশ সিংয়ের দায়ের করা প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ার কয়েক ঘণ্টা পরেই নতুন করে এই ফাঁসির পরোয়ানা জারি করা হয়। এর আগে বিনয় শর্মা, মুকেশ সিং, অক্ষয় কুমার সিং এবং পবন গুপ্তকে ২২ জানুয়ারি সকাল ৭ টায় দিল্লির তিহার জেলে ফাঁসিতে ঝোলানোর কথা ছিল। কিন্তু আসামি মুকেশ নতুন করে ফাঁসি মওকুফের আবেদন জানিয়ে আবেদন করায় ফাঁসি পেছানো হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews