ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

সহকারী শিক্ষকদের বেতন বাড়লো

প্রতিনিধির নাম :

জীবন নিউজ প্রতিনিথি : বেতন বাড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। আগে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা ১৪তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন শিক্ষকরা ১৫তম গ্রেডে বেতন পেতেন। এখন দুই গ্রেডকে একীভূত করে একটি গ্রেড ১৩তম তে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। গতকাল রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে প্রশিক্ষণবিহীন ও প্রশিক্ষণপ্রাপ্ত একীভূত করে একটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। যদিও সহকারী শিক্ষকদের দাবি ছিল প্রধান শিক্ষকদের পরের ধাপে বেতন কাঠামো নির্ধারণ করা। এই দাবিতে গত পাঁচ বছর ধরে আন্দোলন করছে সহকারী শিক্ষকরা।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে বেতন উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। এরপর গত বছরের ৮ সেপ্টেম্বর ১২তম গ্রেডে উন্নীতকরণের সুযোগ নেই মর্মে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অর্থ মন্ত্রণালয়। এরপর আবার ১৩তম গ্রেডে বেতন নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়। গত ৭ নভেম্বর ১৩তম গ্রেডে বেতন উন্নীতকরণে এই প্রস্তাবে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর নানা প্রক্রিয়া শেষে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করল।

তবে ১৩তম গ্রেডে বেতন নির্ধারণে খুশি নন সহকারী শিক্ষকরা। শিক্ষকরা বলেন, আমাদের দাবি সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের দশম গ্রেড নির্ধারণ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
১৩ বার পঠিত হয়েছে