ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব Logo সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী

রোজিনার মুক্তি দাবিতে গাজীপুরে সাংবাদিকদের আল্টিমেটাম

প্রতিনিধির নাম :

নিজউ ডেস্ক: বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৫টার মধ্যে প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি না দেয়া হলে স্বেচ্ছায় কারাবরণ ও স্বাস্থ্য বিভাগের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। 

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও মুক্তির দাবিতে আজও গাজীপুরে মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা। বুধবার (১৯ মে) সকালে শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে ব্যানার, প্লেকার্ড হাতে ঘণ্টা ধরে অবস্থান করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ শামীম, যুগান্তরের সাংবাদিক শাহ সামসুল হক রিপন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, বিএফইউজের সাবেক যুগ্ম সম্পাদক পুলক ঘোটক, বীর মুক্তিযোদ্ধা অনিল মন্ডল, ৭১ টিভি সাংবাদিক ইকবাল আহমদ সরকার প্রমুখ। অপরদিকে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক রাহিম সরকার। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের মাধ্যমে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় অবিলম্বে হেনস্তাকারী জেবুন্নেছার বিচার দাবিসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়া গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্নস্থানে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: সময় নিউজ

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
২৮ বার পঠিত হয়েছে