ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

বিমান দুর্ঘটনায় টারজান অভিনেতাসহ নিহত ৭

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ডেস্ক : বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ টারজানের অভিনেতা জো লারা ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরের একটি লেকে স্থানীয় সময় বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী গ্রুপ রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) ফেসবুকের বরাত দিয়ে সোমবার (৩১ মে) ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ছোট বাণিজ্যিক জেট বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হয়ে বিমানটি নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে। বিমানটিতে সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর আরসিএফআর’র কমান্ডার ক্যাপ্টেন জশুয়া স্যান্ডার্স জানান, উদ্ধার অভিযানে মরদেহসহ বিভিন্ন উপাদান খুঁজে পেয়েছি।
সাতজনের কেউ বেঁচে নেই। আধা কিলোমিটারব্যাপী ধ্বংসাবশেষ পড়ে ছিল, সোমবার সকালে উদ্ধার অভিযান শেষ হয়। দুর্ঘটনায় নিহত জো লারা ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ম্যানহাটনে’ অভিনয় করেন। এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান : দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’ এ অভিনয় করেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সালে এটি প্রচারিত হয়।
তার স্ত্রী গুয়েন শামব্লিন লারা ওয়েট ডাউন মিনিস্টার্স নামে একটি ক্রিস্টিয়ান ওজন কমানো গ্রুপের নেতা ছিলেন। ২০১৮ সালে শামব্লিনকে বিয়ে করেন জো লারা। ১৯৮৬ সালে শামব্লিন এ গ্রুপটি প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৯৯ সালে তিনি ব্রেন্টউডে রেমনান্ট ফেলোশিপ চার্চ প্রতিষ্ঠা করেন।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
১৬ বার পঠিত হয়েছে