ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

কুয়েতে তীব্র দাবদাহ, স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দিনে কাজ বন্ধের নির্দেশ

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে খোলা জায়গায় কর্মরত শ্রমিকদের সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র দাবদাহের কারণে ১ জুন থেকে আগস্টের ৩১ তারিখ পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সময়োপযোগী এ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

কুয়েতে বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। এদের মধ্যে মুষ্টিমেয় কিছু শ্রমিক নির্মাণ খাত ও কৃষি খামারে কাজ করেন। দেশটিতে তীব্র দাবদাহ শুরু হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন খোলা জায়গায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা।

দেশটিতে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে প্রতি বছরের মতো এবারও দিনের পাঁচ ঘণ্টা খোলা জায়গায় কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা আগস্ট মাস পর্যন্ত বহাল থাকবে। প্রতিটি কোম্পানির মালিকদের এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে দেশটির শ্রম বিভাগ। সরকারের এই সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশিরা খুশি।

এ সিদ্ধান্তে তীব্র তাপমাত্রায় কাজ করা শ্রমিকরা স্বাস্থ্যঝুঁকি থেকে পরিত্রাণ পাবে বলে মনে করছেন প্রবাসীরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
১৮ বার পঠিত হয়েছে