ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান

সাতক্ষীরায় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বিষয়ক কর্মশালা

প্রতিনিধির নাম :

জেলা প্রতিনিধি সাতক্ষীরা: বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় ‘হাওরের ১০০ বছর এবং আমাদের করনীয়’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান।

বাংলাদেশের ৪৩ শতাংশ জলাশয়কে কাজে লাগিয়ে যদি মৎস্য উৎপাদন করা যায় তাহলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অর্থনীতিকে আরও সচল করা সম্ভব। এজন্য জলাশয় ও হাওরগুলোর উপর গুরুত্বারোপ করছে সরকার। এর আওতায় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষা করতে একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। বাংলাদেশে মোট ১৪টি প্রকল্পের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট ও শ্যামনগর উপজেলা রয়েছে। এজন্য সমীক্ষা পরিচালনায় ১০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

কর্মশালায় জেলা প্রশাসক মোঃ মোশতাক আহমেদের সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, গোলাম সারোয়ার প্রমুখ। এসময় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
১০ বার পঠিত হয়েছে