ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান

সাদ পন্থীদের নিষিদ্ধসহ ৫ দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :

সোনারগাঁও প্রতিনিধি : দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়াসহ ইজতেমা মাঠ দখলের পাঁয়তারার অভিযোগ করে সাদ পন্থিদের নিষিদ্ধের দাবীতে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ওলামা পরিষদ, সর্বস্তরের তৌহিদী জনতা ও তাবলীগের সাথী ভাইদের ব্যনারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তার পূর্বপাশে কেন্দ্রিয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সমাবেশ ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ বরাবর ৫ টি দাবী উল্লেখ করে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন উপস্থিত নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সোনারগাঁ উপজেলার সকল মসজিদে সাদ পন্থিদের কার্যক্রম বন্ধ করতে হবে। অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা মহাসড়ক অবরোধ করবো। এ সময় তাওহীদী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপচেষ্টা রুখে দিতে উদাত্ত আহবান জানান বক্তারা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
১৭ বার পঠিত হয়েছে